AO3 News

Post Header

Published:
Wed, 17 Aug 2022 18:57:02 +0000
Original:
Results of the 2022 Board Election
Tags:

OTW নির্বাচনের সংবাদ

নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চায়। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২২ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি।

নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক মণ্ডলী-তে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন:

  • হিথার ম্যাকগুয়ের
  • নাটালিয়া গ্রুবের

আগেই জানানো হয়েছে যে, পরিচালক সমিতি দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে ২০২১ সালে নির্বাচিত পরিচালক ই. আনা সেগদি ২০২২ সালের নির্বাচনের আগে পরিচালক সমিতি থেকে অবসর নিয়েছেন। ই. আনা সেগদির পরিষেবার জন্যে আমরা কৃতজ্ঞ এবং তার কাজের জন্যে আমরা তাকে ধন্যবাদ জানাই।

শূন্য আসনটির জন্য নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী মিশেল স্রডার নির্বাচিত হয়েছেন, ই. আনা সেগদির পরিচালক হিসাবে সক্রিয় থাকার বাকি সময়ের (২ বছর) দায়িত্ব নিতে। এটি পরিচালক সমিতিকে পরবর্তী নির্বাচন অবধি সম্পূর্ণ থাকতে সাহায্য করবে।

পরিচালক মন্ডলী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক মণ্ডলীর নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই।

নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং, অবশ্যই, ভোটদান করে, যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।